আজ রাতে ‘একদিন ভালো থাকি’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৯

আজ ১৫ ডিসেম্বর শনিবার রাত আটটায় বেসরকারি টেলিভিশন আরটিভি তে প্রচারিত হবে বিশেষ নাটক ‘একদিন ভালো থাকি’। স্বনামধন্য নাট্যকার শফিকুর রহমান শান্তনু’র ভিন্নধর্মী গল্পে নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সীমান্ত সজল।

 

নাটকটিতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, শ্যামল মাওলা, দীপক কর্মকার, শিখা কর্মকার, বৈদ্যনাথ সাহা, মোসফিক শুভ, শেখ নাস, রাজিব হালদার, ফেরদৌস জাহিদ ও নাভিদ ইসলাম সৈকত। নির্বাহী প্রযোজক মো. মোজাফফর হোসেন দিপু, সম্পাদনা ও আবহসংগীত আকতারুল আলম তিনু।

নাটকটি সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘দুই ভিন্ন প্রেক্ষাপট থেকে দুজন মানুষ দুরকম জীবনবোধ নিয়ে একদিন পরিচিত হয়। সেখান থেকে গড়ে ওঠে অন্যরকম বন্ধুতা।’

 

এ সম্পর্কে তরুণ নির্মাতা সীমান্ত সজল বলেন, ‘গতানুগতিক নাটকের বাইরে গল্পটি বলে কাজ করে আমরা প্রত্যেকে আরাম পেয়েছি। আশা করছি দর্শক আনন্দ পাবেন।’

 

ইত্তেফাক/এএম