জরিমানা দিয়েও মুক্তি মেলেনি রোনালদোর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৫

পুরো অর্থ পরিশোধ করেও কর ফাঁকির মামলা থেকে মুক্তি মেলেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। ফের তাকে যেতে হচ্ছে স্পেনের আদালতে।

রাশিয়া বিশ্বকাপের আগেই কর ফাঁকির অভিযোগে রোনালদোকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। স্পেনের আইন অনুযায়ী দুই বছর বা কম সময়ের কারাদণ্ডপ্রাপ্ত কাউকে কারাগারে যেহে হয় না। সেই হিসেবে তখন কারাভোগ করতে হয়নি তাকে।

এরপরও বিষয়টি নিয়ে আর ঝামেলায় যেতে চাননি পর্তুগিজ সুপারস্টার। তাই বিশ্বকাপ শুরুর আগেই আদালতের নির্দেশ অনুযায়ী পুরো টাকা পরিশোধ করে যান তিনি। আইন অনুযায়ী এখন আর বিষয়টি নিয়ে তার ঝামেলা হওয়ার কথা নয়। লিওনেল মেসিও একইভাবে রেহাই পেয়েছিলেন। রোনালদোর সেসময়ে দেয়া অর্থ গ্রহণ করলেও রোনালদোর রেহাই মিলছে না। ফের তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আরো পড়ুন: ড. কামাল হোসেনের দুঃখ প্রকাশ

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিজের ছবি স্বত্ব থেকে ১৪.৮ মিলিয়ন পাউন্ড  আয় গোপন রাখেন। পরে আইন অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ করেন। তাতে কাজ হয়নি। এখন আগামী ১৯ জানুয়ারি জরিমানা পরিশোধের পাশাপাশি আদালতে থাকতে হবে রোনালদোকে। ইতালিতে পাড়ি জমানো রোনালদোকে তাই স্পেনের আদালতে হাজির হতে হবে সেদিন।

তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হলেও চলবে বলে অনেক আইনজীবী মনে করেন।

ইত্তেফাক/কেআই