আপাতত গান বন্ধ মাইলির!

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:৪১

বিনোদন ডেস্ক

 

মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। স্টেজে মাইলি মানেই সামনে দর্শকদের উপচে পড়া ভিড়। পুরো সময়জুড়ে মাইলির গানে হৈচৈ। তবে ভক্তরা প্রিয় এই গায়িকার সঙ্গে মাততে পারবেন না বেশ অনেকদিন।

ভোকাল কর্ডের সমস্যার কাররণ কিছুদিন আগে অপারেশন করানো হয় তার। সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি।  পুরোপুরি ঠিক হতে বিশ্রাম করার ও কিছুদিনের জন্য গান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। তাই আপাতত গান বন্ধ মাইলির।

গত মাসে হঠাত্ এই পপ তারকার টনসিলাইটিস ধরা পড়ে। তখন থেকেই চিকিত্সাও শুরু হয়। চিকিত্সা চললেও অবস্থার খুব বেশি উন্নতি হয়নি তার। তাই শেষ পর্যন্ত চিকিত্সকরা অপারেশনের পরামর্শ দেন। সেই মতোই কাজ করেছেন মাইলি। এ বছর আরও বেশ কয়েকবার তার অপারেশন করতে হতে পারে।

মাইলির এই অসুস্থতায় সমস্যায় পড়তে হতে পারে আগামী বছর তার ওয়ার্ল্ড ট্যুরে।

মাইলি বলেন, ‘এখন যেই অবস্থায় আছি সেখান থেকে ফিরে আসতে অনেকটা সময় লাগবে মনে হচ্ছে। চিকিত্সকের পরামর্শ অনুযায়ি ঠিক মতো চললে হয়তো দ্রুত সুস্থ হওয়া সম্ভাবনা থাকতে পারে। সেই চেষ্টা আমার থাকবে। কারণ ২০২০ সালে ওয়ার্ল্ড ট্যুরটিতে আমি যেতে চাই।’ 

বেশ কিছুদিন ধরে মাইলি নতুন একটি অ্যালবামের কাজ করছেন। এখন সেই অ্যালবামটির মুক্তির অপেক্ষায় আছে এই মার্কিন গায়িকা।