সেবামূলক কাজে বিপাশা হায়াত

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:৪১

 

জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত ভ্যাসলিন বাংলাদেশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনেকদিন রয়েছেন। সুবিধা বঞ্চিত মানুষদের ত্বকের সুস্থতায় সাহায্য করতে বিগত চার বছরের মতো এবারো ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেবামূলক এই উদ্যোগ। এই উপলক্ষে বসুন্ধা শপিং কমপ্লেক্সে একটি কিয়স্ক ও উন্মুক্ত করেন তিনি।

আনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন একটি উদ্যোগের সাথে দীর্ঘদিন থাকতে পারায় জনপ্রিয় এই অভিনেত্রী জানান নিজের ভালো লাগার কথা। সেই সাথে বলেন, ‘আগের বছরগুলোতে এই কার্যক্রমের সাথে জড়িত থাকার সুবাদে খুব কাছ থেকে সুবিধা বঞ্চিত মানুষদের শীতকালীন সমস্যাগুলো দেখার সুযোগ হয়েছে। এই  উদ্যোগের সঙ্গে থেকে আমাদের দেশের মানুষের জন্য কিছু করতে পেরে আমি গর্বিত। আশা করি এমন কাজ আমাদের দেশের জন্য আরো ভালো কিছু নিয়ে আসবে।’