‘ফাতমাগুল’

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:৪২

 

বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’। প্রচারিত হবে শনি থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টা ৩০ মিনিটে

ঘটনার এ পর্যায়ে মারিয়াম আর কাদিরের বিয়ে উপলক্ষে সবাই আনন্দ উত্সব করতে থাকে। এদিকে কেরিম ফাতমাগুলকে ভালোবাসা দিবস উপলক্ষে সারপ্রাইজ দেবার জন্য ব্যস্ত থাকে।

অন্য দিকে মুস্তফা এখনও ভাবে, ফাতমাগুল ওকে ভালোবাসে। তবে হাযের তার এই ভুল ধারণা ভেঙ্গে দেবার চেষ্টা করলে দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। ফলশ্রুতিতে মুস্তফার উপর রাগ করে হাযের ফাতমাগুলকে বলে দেয় মুস্তফাই কেরিমকে গুলি করেছিল এবং বুরালের মৃত্যু জন্য সেই দায়ী।