ছবি ও গল্প

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:৪২

ইনস্টাগ্রামে ভাইরাল হয়  ‘লাল সিং চাডঢা’ সিনেমায় আমির খানের নতুন লুক। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন আমির। পাঞ্জাবের এক তরুণের ক্যামেরাবন্দী করা হয় তাকে। ধারণা করা হচ্ছে এটা তার নতুন সিনেমার নতুন লুক। আমিরের সঙ্গে সেদিন দেখা যায় কারিনাকেও। কারিনাও নতুন এক লুকে হাজির ছিলেন

 

০০০০

 

এবার নতুন এক চরিত্রে হাজির হচ্ছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তাকে দেখা যাবে ফুড ডেলিভারি ম্যানের চরিত্রে। বিপরীতে আছেন অভিনেত্রী সাফা কবির। নাটকের শিরোনাম ‘ফুড ডেলিভারি ম্যান। সঞ্জীবন চক্রবর্তী রচনায় নাটকটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু

০০০০

 অনুষ্ঠিত হলো আব্বাসউদ্দীন সঙ্গীত একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মরমী শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের ১১৮তম জন্মবার্ষিকী। আব্বাসউদ্দীনের মেয়ে সঙ্গীত ব্যক্তিত্ব ও আব্বাসউদ্দীন সঙ্গীত একাডেমির প্রিন্সিপাল ফেরদৌসী রহমানের উদ্যোগে অনুষ্ঠান সম্পন্ন হয়