ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ভাইরাল করার অপরাধে ১২ জন যুবককে রবিবার গ্রেফতার করেছে পুলিশ।
ঈশ্বরদী থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দাখিল করা হলে সাহাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী জানান, অস্ত্রের মুখে জিম্মি করে সদ্য বিবাহিত কলেজছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় ঐ গৃহবধূর সংসার ভেঙে যায়। গৃহবধূর বাবা এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন। গ্রেফতারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি ও ডিজিটাল আইনে মামলা করে রবিবার পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
