মিঠাপুকুরে কৃষককে শ্বাসরোধে হত্যা আটক দুই

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:০৬

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে পারিবারিক কলহের জেরে আজগার আলী নামের এক কৃষককে শ্বাসরোধে হত্যা পর ধানখেতে লাশ ফেলে পালিয়ে যায় স্বজনরা।

সোমবার সকালে স্থানীয় শিমুলতলী বাজার এলাকায় ধানখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই ওয়াজেদ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই আজগারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে দুই জনকে আটক করা হয়েছে।