মিরপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:০৬

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে রবিবার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার দিন ঢাকা থেকে খুলনাগামী ৭৬৪ নম্বর চিত্রা আন্তঃনগর ট্রেন পোড়াদহ স্টেশনে প্রবেশ করছিল। এ সময় রেললাইন পার হতে গেলে ইঞ্জিনের আঘাতে ঐ বৃদ্ধ ট্রেনের নিচে পড়ে যায়। পোড়াদহ রেলওয়ে থানা খবর পেয়ে আহত বৃদ্ধকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পোড়াদহ জিআরপি থানার ওসি জসিমউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।