গ্রেফতার দুই
মাগুরা প্রতিনিধি
মাগুরা-নড়াইল সড়কের মাগুরা পৌর এলাকার পারলা নামক স্থানে সোমবার প্রাইভেটকারে তল্লাশি করে আট কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- নয়ন ইসলাম ও মজিদ মন্ডল। তাদের উভয়ের বাড়ি ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পৌর এলাকার পারলা নামক স্থান থেকে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করে নয়ন ও মজিদ নামের দুই জনকে গ্রেফতার ও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
