কক্সবাজার প্রতিনিধি ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গা যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সোমবার কক্সবাজারের যুগ্ম দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ফয়সাল (৩০) মিয়ানমারের মংডু জেলার বলিবাজার এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।
