নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা করল গরু চোরেরা

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:০৮

নোয়াখালী প্রতিনিধি

জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামে গরু চোরদের হাতে ইব্রাহিম সবুজ নামের এক যুবক খুন হয়েছে। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত যুবক সেনবাগের নবীপুর ইউনিয়নের দেবী শিংপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।