বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোলের পাঁচ ভুলাট সীমান্ত থেকে সোমবার ভোরে ৫০০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক ইকবাল হোসেন পাঁচভুলাট গ্রামের আলাউদ্দীনের ছেলে।
২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, পাঁচভুলট বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০২ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভুলট গ্রামস্থ আলাউদ্দিনের বাড়ির পাশে খড়ের মধ্য হতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইকবালকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আটককৃতকে ইয়াবাসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
