মাগুরায় একসঙ্গে তিন পুত্রসন্তান প্রসব

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:১০

মাগুরা প্রতিনিধি

মাগুরায় একসঙ্গে তিন পুত্রসন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। মা ও তিন শিশুপুত্র সুস্থ রয়েছে। রবিবার রাতে মাগুরা শহরের মাতৃসদন পাড়ার একটি ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম দেন মাগুরার মহম্মদপুরের হরিনাডাঙ্গা গ্রামের রশিদা বেগম। প্রসূতি মায়ের স্বামীর নাম মাহবুব আলম।