এনায়েতপুরে সংঘর্ষে আহত ২০
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা এনায়েতপুরে রবিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েতপুরের রুপনাই গাছপাড়া গ্রামের আরএস খতিয়ান সূত্রে মালিক মৃত নুর মোহাম্মদের বসতভিটা দখল করে তারই চাচাতো ভাই আব্দুল কাদের ওরফে খাজের সরকার। তারই প্রেক্ষিতে নুর মোহাম্মদের ছেলেরা তাদের বসতভিটা পুনরুদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এনায়েতপুর থানার ওসি (তদন্ত) কে এম রাকিবুল হুদা জানান, বিষয়টি আমরা অবহিত হয়েছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়িয়ায় মহিষের আক্রমণে নিহত ১
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা ফুলবাড়িয়া উপজেলা সদরের গরুহাটায় মহিষের আক্রমণে এক জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শামছুল হক উপজেলার উত্তর জোরবাড়িয়া গ্রামের মৃত অহেদ আলী মণ্ডলের ছেলে। আহতদের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহিষটি ধরতে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে বলে জানান ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়েছে, গত তিন মাসে (আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর) নেত্রকোনায় ১৪টি খুনের ঘটনা ঘটে এবং ৫২টি নারী নির্যাতন মামলা হয়েছে। এসব খুনের ঘটনা কোনো রাজনৈতিক কারণে হয়নি বলে পুলিশ সুপার জানান। সভায় পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নকলায় বিনা ১৭ মাঠ দিবস
নকলা (শেরপুর) সংবাদদাতা নকলায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন ধানের জাত বিনা-১৭ জাতের সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার আয়োজনে উপজেলার পাইসকা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দপুরে উপজেলা যুবলীগের আয়োজনে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে যুবলীগ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, নীলফামারী জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্রনাথ বর্দ্ধন বাপী। প্রধান বক্তা ছিলেন নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় সোমবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক মতিয়ার রহমান হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
ঈদে মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে শোভাযাত্রা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা ঈদে মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে রবিবার গাংনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গাংনী দারুসসুন্নাত মোখতারিয়া হাফেজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল হুসাইন ফারুকী, মাওলানা রুহুল আমিন ও সিরাজুল ইসলাম।
দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মহিলা ফোরামের অনুকূলে বরাদ্দ অর্থ থেকে কেনা ৪০ জন দুস্থ মহিলার মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মানববন্ধনের প্রতিবাদে সোমবার গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলা চত্বরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান দেওয়ান প্রমুখ।
চিনিকলে শ্রমিক সমাবেশ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে রবিবার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চিনিকলের প্রশিক্ষণ ভবনে চিনি শিল্প বাঁচাতে ও শ্রমিক কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাসুদুর রহমান। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় মডেল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে র?্যালি, আলোচনা সভা, কেক কাটা ও ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি হলরুমে এর আয়োজন করা হয়। মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রাজু আহমেদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জুলহাস কায়েমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, সহকারী পুলিশ সুপার মো. জামিল আকতার প্রমুখ।
০
