সুন্দরগঞ্জে জামায়াত নেতাসহ গ্রেফতার ৩

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৬:০৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের জামায়াতের সভাপতি সাইফুল ইসলামসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের মৃত আকবর আলীর ছেলে জামায়াত নেতা সাইফুল ইসলাম, পূর্ব বেলকা গ্রামের নুরুল হকের ছেলে রানা মিয়া ও একই গ্রামের মমতাজ আলীর ছেলে মুকুল মিয়া।

আরো পড়ুন: চকরিয়ায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২০

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক-পৃথক মামলা রয়েছে।

ইত্তেফাক/বিএএফ