ফটো ক্যাপশন

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৩৩

রাজধানীর গুলশান-১ এ ‘রিয়েল ক্যাপিটা গ্রুপ’-এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গ্রুপের মার্কেটিং ও সেলস অফিসে উত্সবের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার, গ্রুপ চেয়ারম্যান আনোয়ার হোসেন, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫০তম শাখা হিসেবে রাজধানীতে বাসাবো শাখা গতকাল সোমবার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া

০০০

ওয়ান ব্যাংক লিমিটেডের যশোর শাখার অধীনে বসুন্দিয়া মোড়, যশোর এ ব্যাংকের ‘বসুন্দিয়া মোড় ব্যাংকিং বুথ’ (এটিএম বুথসহ)-এর কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল ইসলাম খান রাসেল উপস্থিত ছিলেন

০০০০

বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘লৈঙ্গিক সমতায় সচেতনতা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা সম্প্রতি বেসিক ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম। এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও মহাব্যবস্থাপক এ এস এম রওশানুল হক উপস্থিত ছিলেন