ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

দরপতনের ধারা কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ তিন কার্যদিবসের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল সোমবার দেশের দুই শেয়ারবাজারেই মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে লেনদেনের পরিমাণ। টানা তিন দিন শেয়ার বাজারে লেনদেন বন্ধ থাকার পর গতকাল থেকে লেনদেন শুরু হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮১ পয়েন্টে ওঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম। লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৬৩ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৯ লাখ টাকা। সে হিসাবে গতকাল লেনদেন কমেছে ৭০ কোটি ৩৬ লাখ টাকা।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : ন্যাশনাল টিউবস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিল, উত্তরা ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, বঙ্গজ, সুহূদ ইন্ডাস্ট্রিজ ও রূপালি লাইফ ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ন্যাশনাল ফীডস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, ফাইন ফুডস, অলিম্পিক এক্সেসরিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও সুহূদ ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : জেনারেশন নেক্সট, প্রগ্রেসিভ লাইফ, স্ট্যান্ডার্ড সিরামিকস, সাভার রিফ্রেক্টরিজ, আইসিবি ইসলামী ব্যাংক, বিচ্ হ্যাচারি, ন্যাশনাল টিউবস, এটলাস বাংলা, সিএনএ টেক্স ও  ইভিন্স টেক্সটাইল।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২০ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২২৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।