প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঈদে মিলাদুন্নবি (দ.) উদ্যাপন

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৩৩

মানব জীবনে যে কোনো সংকটে প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুকরণের কোনো বিকল্প নেই। তিনি পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বোত্তম জীবনাদর্শ। মদিনার সনদ আজও ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আর সাম্যের অনন্য, অতুলনীয় স্মারক। আর তাই প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন শুধু মুসলমানদের জন্যই নয় বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এ নেয়ামতের শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম পবিত্র জশেন জুলুছে ঈদে মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত রবিবার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে ১৪৫০তম পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) উপলক্ষ্যে আয়োজিত মাহফিলে সভাপতির বক্তব্যে বর্তমান পীর সাহেব কেবলা আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মা. জি. আ.) এসব কথা বলেন।  —প্রেস বিজ্ঞপ্তি