ঢাকা ব্যাংকের এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

ঋণ কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেওয়ার অভিযোগ অনুসন্ধানে ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সৈয়দ মাহবুবুর রহমানকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক আবুবকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করেন। উল্লেখ্য, এর আগে গত বুধবার সৈয়দ মাহবুবুর রহমানকে এক দফা জিজ্ঞাসাবাদ করে দুদক।