কবে বাড়বে পাটের দাম?

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪৭

বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলগুলোর মধ্যে পাট অন্যতম। ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উত্পাদিত হয়। কিন্তু এই জেলাতেই গত কয়েক বছরে পাটের আবাদ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বোঝা যায়, প্রান্তিক কৃষকরা ন্যায্য দাম না পাওয়ায় পাট চাষের আগ্রহ হারিয়ে ফেলেছেন। এক মণ পাট উত্পাদনে যে পরিমাণ টাকা খরচ হয় তার অর্ধেক টাকায় পাট বিক্রি করতে হয়। যা একজন কৃষকের জন্য হতাশাজনক। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কিন্তু কৃষকরা সব সময় অবহেলা, বঞ্চনা আর প্রতারণার শিকার। তাই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি—পাটের দাম বাড়ান। পাটশিল্প রক্ষা করুন।

মো. বিল্লাল হোসেন

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া