বিদেশের ঘটনা। এক তরুণ আর্মিতে চান্স পেয়েছে। তার মেডিক্যাল টেস্ট বাকি। কিন্তু হঠাত্ করে তার মনে হচ্ছে আর্মিতে না গেলেই ভালো। এখন কী করা, সে ঠিক করল মেডিক্যাল টেস্টে বাদ হতে হবে কোনোভাবে। সে করল কী মেডিক্যাল বোর্ড তার কাছে যে ইউরিনের স্যাম্পল চাইল, তাতে সে তার বাবার ইউরিন মায়ের ইউরিন বোনের ইউরিন আর তার নিজের ইউরিনও খানিকটা দিয়ে জমা দিল। কিছু দিন বাদে রিপোর্ট এলো তার হাতে; তাতে লেখা—‘তোমার বাবা সিফিলিসে আক্রান্ত, তোমার মা গনোরিয়ায় আক্রান্ত, তোমার বোন প্রেগনেন্ট আর তুমি ও. কে. এবং আর্মির জন্য সিলেক্টেড।’
