আপনার রাশিফল

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২২:২৮

মুহম্মদ আনিসুল হক

১২ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: রক্তপ্রবাল  ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। বৈদেশিক বিনিয়োগে সাফল্য পেতে পারেন।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শারীরিক যে কোনো অসুস্থতাকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক নেতাকর্মীদের সময় অনুকূল থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি সার্বিকভাবে শুভ সম্ভাবনাময়। বেকারদের কর্মসংস্থানপ্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সময় মোটামুটিভাবে অনুকূল থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সন্তানের সাফল্যে আনন্দবোধ করবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রত্যাশা পূরণের জন্য দিনটি শুভ। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কাজকর্মে উত্সাহবোধ করবেন। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অধীনস্থদের কাজে লাগানো সহজ হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকবে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।

 

 

০