‘এসো বন্ধু প্রাণের টানে’—স্লোগানকে সামনে রেখে আগামী ২৭ ডিসেম্বর কুমিল্লা ফান টাউনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, উত্সবে যাত্রা ৯৮-২০০০ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। ঐতিহ্যবাহী কুমিল্লার সবচেয়ে বড়ো ফেসবুক গ্রুপ এসএসসি ও এইচএসসি ’৯৮-২০০০ ব্যাচের এডমিন নাজমুল ইসলাম শাওন কুমিল্লা জেলার ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার জন্যই এই বিশাল ফেসবুক গ্রুপ গঠন করেন। ’৯৮-২০০০ ‘উত্সবে যাত্রা’ শিরোনামে গ্রুপ পেইজটি স্কুল-কলেজের পুরনো বন্ধুদের ফিরে পেতে ব্যাপক সহায়ক ভূমিকা রাখে। উত্সাহ-উদ্দীপনার মাঝে সব বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
এই উত্সবে যাত্রায় ’৯৮-২০০০-এর সব বন্ধুকে রেজিস্ট্রেশন করার জন্য এডমিনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। ইতিমধ্যেই গত ১৫ অক্টোবর থেকে চলছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন চলবে আগামী ১৫ই নভেম্বর ২০১৯ইং পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে এবং বিস্তারিত তথ্যের জন্য কল করতে পারেন :০১৬১২-৯১০৫২৬, ০১৭১৬-৭৪৫৪৮৫, ০১৯১৯-৭৫৭২১৮, ০১৯২৪-৮৭৩৬৫৫ এসব নম্বরে। —প্রেস বিজ্ঞপ্তি
