রাজধানীর মোহাম্মদপুর এলাকার ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বহিষ্কৃত যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীবকে ফের চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী অস্ত্র আইনের মামলায় রিমান্ডের এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-২-এর এসআই প্রণয় কুমার প্রামাণিক অস্ত্র আইনের মামলায় রাজীবের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে গত ৪ নভেম্বর অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে রাজীবকে কারাগারে পাঠায় আদালত। এর আগে গত ২১ অক্টোবর অস্ত্র ও মাদক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড হয় রাজীবের।
