বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাজ হবে না :রিজভী

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০০:২৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বারবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ওয়ান-ইলেভেনের আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখনো কিছু ষড়যন্ত্রের কথাবার্তা ও আভাস আমরা শুনতে পাই। হিমালয় পর্বতমালা বা রকি পর্বতমালায় যদি ঘূর্ণিঝড় হয়, আর তাতে দু-একটা পাথর এদিক-সেদিক খসে পড়লে পর্বতের কোনো ক্ষতি হয় না। আজ বিএনপি শক্তিশালী পর্বতের মতো একটি পর্বত। এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। গত রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র বিশ্বের রহমত হিসেবে পাঠানো হয়েছে। তার মতো একজন মহামানবের সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কঠিন। আরবের তত্কালীন সমাজে যে অনাচার, ব্যভিচার ছিল, তা হযরত মুহাম্মদের (সা.) মনকে ব্যথিত করত।