ভারপ্রাপ্ত কোচের অধীনেই দুর্দান্ত খেলছে বায়ার্ন মিউনিখ। জার্মান ফুটবলের ‘এল ক্লাসিকো’ হিসেবে খ্যাত লড়াইয়ে বায়ার্ন গত রবিবার বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারায়। রবার্ট লেভানডোভস্কি জোড়া গোল করেন। বুন্দেশলিগার ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি টানা ১১ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন।
চলতি মওসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেশলিগায় বায়ার্নের হয়ে ১৫ ম্যাচে গোল করেছেন এই স্ট্রাইকার। সব মিলিয়ে তার গোল ২৩টি। চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে তার গোল দাড়ালো ২২ খেলায় ২৬টি।
এ জয়ে টানা সপ্তম শিরোপার সন্ধানে থাকা বায়ার্ন পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো। শীর্ষে থাকা বরুশিয়া মনশেনগ্লাডবাখের চেয়ে দলটি এখন কেবল এক পয়েন্টে পিছিয়ে আছে।
ইত্তেফাক/এএম
