বসের কাছে বিয়ের ছুটির জন্য গেল এক তরুণ।
বস : বিয়ে করবে, প্রেম করেছ কদিন?
তরুণ : (লাজুক ভঙ্গিতে) পনেরো দিন।
বস : মাত্র পনেরো দিনের প্রেমেই বিয়ে করে সুখী হতে চাও...ছুটি হবে না, কমপক্ষে ছ’মাস প্রেম করে এসো, তারপর বিয়ের ছুটি দেব।
ছ’মাস পর ফের সেই তরুণ এল বিয়ের ছুটির জন্য—
বস : কী প্রেমের ছ’মাস হলো?
তরুণ : না স্যার পনেরো দিন।
বস : কী বলছ? ছ’মাস পরও পনেরো দিন?
তরুণ : স্যার এ অন্য মেয়ে। পনেরো দিন হলো পরিচয় হয়েছে।
