স্পোর্টস রিপোর্টার
প্রথম স্তরের অন্তত একটি ম্যাচে শেষ দিনে একটা উত্তেজনা দেখার সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত তা হয়নি। দুটি ম্যাচই নিরুত্তেজক ড্রতে শেষ হয়েছে। মিরপুরে ড্র হয়েছে রাজশাহী ও খুলনার ম্যাচ। বগুড়ায় একই ফল হয়েছে রংপুর ও ঢাকা বিভাগের ম্যাচে।
বগুড়ায় ঢাকার সামনে ভালো একটা লক্ষ্য দিয়েছিল রংপুর। ২৮৪ রানের সে লক্ষ্যে ব্যাট করতে গিয়ে ঢাকা বিভাগ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৪ উইকেটে ১৭৬ রান পর্যন্ত যেতে পেরেছিল। অন্য খেলায় মিরপুরে প্রথম দিন খেলা না হওয়াতে গতকাল আর ফল আসা সম্ভব ছিল না। খুলনার বিপক্ষে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৯১ রান করার পর দিনের খেলা শেষ হয়ে যায়।
মিরপুরে খেলা শুরুর পর রাজশাহীর প্রথম ইনিংসে ধসিয়ে দিয়েছিলেন রুবেল হোসেন। তিনি ৭ উইকেট নেওয়ায় ১৫১ রানে অলআউট হয়ে গিয়েছিল রাজশাহীর ইনিংস। জবাবে খুলনা অলআউট হয় ২০১ রানে। ফিফটি করেন অমিত মজুমদার ও তুষার ইমরান। রাজশাহীর হয়ে ফরহাদ রেজা বল হাতে দারুণ পারফরম করেছেন।
অভিজ্ঞ অলআউন্ডার ফরহাদ ৪৮ রানে তুলে নিয়েছেন ৬ উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নেন মোহর শেখ ও মুক্তার আলী।
৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রাজশাহী। ১৫ রানে ২ উইকেট হারানোর পর অভিষেক মিত্রর ফিফটি ড্রয়ের দিকে নিয়ে যায় ম্যাচকে।
বগুড়ায় রংপুর প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৩৪ রানে। জবাবে ঢাকা ২২২ রান করে। দ্বিতীয় ইনিংসে আগের দিনই সেঞ্চুরি করে ফেলেছিলেন নাসির হোসেন। তিনি ছাড়া আর তেমন কেউ রান পায়নি। তার অপরাজিত ১৬১ রানে ভর করে ৯ উইকেটে ২৭১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে রংপুর।
২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় ঢাকা। এতে একটা রোমাঞ্চের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু মিডল অর্ডারে রকিবুলের অপরাজিত ৮০ রান সব উত্তেজনা শেষ করে দেয়।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর—ঢাকা বিভাগ
রংপুর-১ম ইনিংস : ৮১.৩ ওভারে ২৩৪/১০
এবং ২য় ইনিংস : ৯৯ ওভারে ২৭১/৯ ডিক্লেয়ার (নাসির ১৬১*, নাঈম ইসলাম ৩২, আরিফুল ৩০; শাহাদাত ২/২৪, আরফাত সানি ২/৩৬, তাইবুর ২/৩৭, শাকিল ২/৬৮)।
ঢাকা বিভাগ-১ম ইনিংস : ৬৪.১ ওভারে ২২২/১০
এবং ৬৪ ওভারে ১৭৬/৪ (রাকিবুল ৮০*, আরফাত সানি ৩৬, তাইবুর ২৪)
ফল : ম্যাচ ড্র
ম্যান অব দ্য ম্যাচ : নাসির হোসেন
খুলনা—রাজশাহী
রাজশাহী-১ম ইনিংস : ৫০.৪ ওভারে ১৫১/১০
এবং ২য় ইনিংস : ১৯১/৭ (অভিষেক ৫১, মুক্তার ৩৯, ফরহাদ হোসেন ২৮, সাব্বির ২৫, সানজামুল ২৩; রাজ্জাক ৪/৬৯, হালিম ২/৩৬)।
খুলনা-১ম ইনিংস : ৭৩.১ ওভারে ২০১/১০ (অমিত ৫৯, তুষার ৫৮, নাহিদুল ৩৩; ফরহাদ রেজা ৬/৪৮, মোহর ২/৪০, মুক্তার ২/৪০)।
