এসএ গেমস বাংলাদেশের হ্যান্ডবল মিশন শুরু ৪ ডিসেম্বর

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:৪৪

আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখরায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান দেশগুলোর সবচেয়ে বড়ো ক্রীড়া আসর বা দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ১৩তম আসর।

গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হ্যান্ডবল পোখরায় শুরু হবে আগামী ৪ নভেম্বর, শেষ হবে ৯ নভেম্বর। পোখরার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল স্টেডিয়ামে পুরুষ ও নারী বিভাগের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে উভয় বিভাগে ছয়টি দেশ অংশ নিচ্ছে। এরই মধ্যেই পুরুষ ও নারী বিভাগের গ্রুপিং ও ফিকশ্চার চূড়ান্ত হয়েছে। পুরুষ বিভাগে পুল ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের স্বর্ণজয়ী ভারত ও মালদ্বীপ। এই বিভাগের পুল ‘বি’তে আছে পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এদিকে নারী বিভাগে পুল ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও শ্রীলঙ্কা। পুল ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান মালদ্বীপ। —বাসস