বিনোদন রিপোর্ট
গত ৬ অক্টোবর থেকে ব্যাংককের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে ভর্তি আছেন বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দীন আলী। বর্তমানে শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে তার। শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। বিষয়টি জানান সুরকার ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ। কিছুটা সুস্থ হলে আলাউদ্দিন আলীকে কেমোথেরাপি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এখন চিকিত্সা চলছে ওনার দুর্বলতা কাটানোর জন্য। চিকিত্সক আশা করছেন মাস তিনেকের মধ্যে উনি দুর্বলতা কাটিয়ে উঠবেন। ব্যাংককে তার সঙ্গে আছেন স্ত্রী ফারজানা মিমি আর ছোট মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা। আলাউদ্দিন আলীর মেয়ে সবার কাছে দোয়া চাই। ২০১৫ সালে প্রথম ক্যান্সার ধরা পড়েছিল আলাউদ্দিন আলীর। সেই সময় টানা ৬ মাস চিকিত্সা করে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। কয়েক মাস আগে পরীক্ষা করে রিপোর্টে দেখা যায় আবার ক্যান্সারের সম্ভাবনা। চিকিত্সকরা তাকে ব্যাংককে নেওয়ার পরামর্শ দেন। এরপর চিকিত্সকদের পরামর্শে আলাউদ্দিন আলীকে নেওয়া হয়েছে ব্যাংকক।
