‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর জয়জয়কার

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:৫০

পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ২০১৯

বিনোদন ডেস্ক

 

চলতি বছরে মুক্তি পায় ‘অ্যাভেঞ্জার্সা:এন্ডগেম’। মুক্তির পর থেকে পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে সিনেমাটি। শুধু সিনেমার মুন্সিয়ানা নয়, সিনেমাটি যে পর্যায়ে ব্যবসা করেছে তা নতুন ইতিহাস তৈরি করেছে। পেছনে ফেলেছে ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো সিনেমাকে। সিনেমাটির প্রথম স্বীকৃতি পেল সিনেমাটি। রবিবার রাতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত পিপলস চয়েজ অ্যাওয়ার্ডেও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর জয়জয়কার। সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ছবিটি।

সানতা মনিকার বারকার হ্যাঙ্গার-এ আয়োজিত পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে বসেছিল তারকাদের মেলা। ২০১৯ সালের সেরাদের পুরস্কৃত করা হয়েছে এই অনুষ্ঠানে।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান রবার্ট ডাউনি জুনিয়র ও সেরা অভিনেত্রীর পুরস্কার পান ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’-এর জন্য জেনডায়া। রবার্ট ডাউনি বলেন, ‘সিনেমার পাশাপাশি আমার হাতেও পুরস্কার উঠবে আমি ভাবিটি। অনেকটা বিস্মিত করেছে আমাকে। এটি অন্য ধরনের আনন্দ। যখন কোনো আনন্দের খবর আপনি হুট করে পান। এই স্টেজে পুরস্কার হাতে আমার এমনটাই মনে হচ্ছে। সবাইকে অনেক ভালোবাসা। সিনেমার পুরো টিমকে এই পুরস্কার উত্সর্গ করছি।’