কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে আগামী ২৬ নভেম্বর। উপজেলা পর্যায়ের এই সম্মেলনকে ঘিরে বিরাজ করছে উত্সবমুখর পরিবেশ।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন মো. শাহাবুদ্দিন আহমেদ। তার মৃত্যুর পর ওই কমিটির প্রথম সহসভাপতি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
