কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উত্সব বুধবার শুরু হচ্ছে।
শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৮তম আবির্ভাব তিথি রাস পূর্ণিমায় প্রতিবছর এ উত্সব হয়। পাঁচ দিনের উত্সবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটবে।
শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী বুধবার আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন। এর পর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হবে। ১৭ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উত্সবের সমাপ্তি ঘটবে।
