জয়পুরহাটে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৩

জয়পুরহাট প্রতিনিধি

জেলার ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সোমবার রাতে খাজামুদ্দিন নামের এক ব্যক্তি খুন হয়েছেন তার বড়ো ভাইয়ের হাতে। এ ঘটনায় গ্রামবাসী নিহতের ছোটো সত্-ভাই সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান জানান, রাত সাড়ে ৯টায় সাদ্দাম হোসেন বড়ো ভাই খাজামুদ্দিনের বাড়ি আসেন। সেখানে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদ্দাম ধারাল অস্ত্র দিয়ে খাজামুদ্দিনকে গলাকেটে হত্যা করে। এ সময় তাকে বাঁচানোর জন্য গৃহপরিচালক মন্তাজ আলী এগিয়ে আসলে তিনিও ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। সাদ্দাম হোসেন খুনের পর পালানোর চেষ্টা করলে গ্রামবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এ ব্যাপারে ক্ষেতলাল থানায় হত্যা মামলা হয়েছে।  খাজামুদ্দিন ও সাদ্দাম স্থানীয় দাশড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।