ধামইরহাট (নওগাঁ) সংবাদাদাতা
ধামইরহাটে ভুয়া সার্টিফিকেট প্রমাণিত হওয়ায় সাত জন দলিল লেখকের লাইন্সেস বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে ধামইরহাট সাব রেজিস্ট্রার মো. তাহাজ্জোদ হোসেন বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার ধামইরহাট দলিল লেখক সমিতির সব সদস্যের এসএসসির সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়। এতে সাত জন দলিল লেখকের এসএসসির সনদ জাল বা ভুয়া প্রমাণিত হলে তাদের লাইন্সেস বাতিল করেন জেলা রেজিস্ট্রার। লাইন্সেস বাতিলকৃত দলিল লেখকরা হলেন—মোখলেছুুর রহমান, বদিউজ্জামান, আবু বক্কর সিদ্দিক, আবদুল ওহাব, রবিউল ইসলাম, আবু মুসা ও হাফিজার রহমান। বর্তমানে ধামইরহাট দলিল লেখক সমিতিতে সদস্য রয়েছেন ১৪৭ জন।
