ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৫৫

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রাম থেকে মঙ্গলবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হেলেনা বেগম (২০)। সে একই গ্রামের রিয়াজ আহম্মেদের স্ত্রী এবং হেলাল সরদারের মেয়ে।

ভাঙ্গা থানার ওসি কাজী সাঈদুর রহমান জানান, স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে হেলেনা। রাতের খাবার খেয়ে তারা এক সঙ্গে ঘুমাতে যায়। সকালে স্ত্রীর লাশ দেখে স্বামী সবাইকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।