আটক এক
পাবনা প্রতিনিধি
পাবনায় পুলিশ চাঁপাইনবাবগঞ্জ হতে পাবনাগামী বিআরটিসি বাস তল্লাশি করে ৭২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী নাছিমা আক্তার কুষ্টিয়া পৌর এলাকার লাহেড়ি পাড়ার মো. মামুনের স্ত্রী ও একই এলাকার আব্দুল বক্কারের মেয়ে। ইয়াবা ট্যাবলেটগুলো সে পাবনার বেড়া উপজেলায় পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ঐ নারীর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
