ইউএসএআইডির ‘স্ট্রেংদেনিং মাল্টিসেক্টরাল নিউট্রিশন প্রোগ্রামিং’ এর আওতায় দুধ পান করান এমন ২৪০০ মাকে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করবে ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল। এ লক্ষ্যে সমঝোতা চুক্তি বিনিময় করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ ও এফএইচআই ৩৬০-এর চিফ অফ পার্টি জেনিফার ক্রাম
০০০
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ভিসা অ্যাসোসিয়েট মেম্বারশীপ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মসিউল হক চৌধুরী। অনুষ্ঠানে ইবিএল কার্ড ও ডিজিটাল ব্যাংকিং প্রধান আহসান উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
০০০
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই লিমিটেড) সোমবার ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টার্নাল অডিট অমিতাভ সাহা, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিসউদদৌলা, ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফদৌলা, চিফ ফিন্যানসিয়াল অফিসার প্রদীপ কর চৌধুরী
০০
বাংলাদেশ জুট গুড্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম সাজ্জাদ হোসাইন সোহেল অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ৫ শতাংশ নগদ সহায়তার দাবি করা হয়
