ইত্তেফাক রিপোর্ট
মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এ স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর এ ম্যুরাল উদ্বোধন করা হয়। ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় মান সংস্থা বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা—আইএসও-এর সদস্যপদ লাভ করে। বঙ্গবন্ধুর এ অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে বিএসটিআই প্রাঙ্গণে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব মো. আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ম্যুরালের চিত্রশিল্পী মানিক বিশ্বাস উপস্থিত ছিলেন।
