বিজিবি গাজীপুর ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০০:০৫

গাজীপুর : বিজিবি গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার পালিত হয়েছে। দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তাসংলগ্ন বিশিয়া কুড়িবাড়ী এলাকায় বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এ এম এম খায়রুল কবীর প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, বিজিবি গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমারাত হোসেন, মেজর মুহাম্মদ তারিক এলাহী, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসাইন রাহাত, র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন                 —ইত্তেফাক