মানিকগঞ্জের সিংগাইরে সরকারি জমি দখল করে ইউপি চেয়ারম্যানের নির্মাণ করা অবৈধ স্থাপনা অবশেষে ভেঙে ফেলা হচ্ছে। মানিকগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) ফৌজিয়া খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে অবৈধভাবে গড়া মার্কেটটি গত বৃহস্পতিবার ভেঙে ফেলার নির্দেশ দেন। সময় বেঁধে দেওয়া হয় সাত দিন। তবে পশ্চিম পাশের মার্কেটটি ভাঙার কাজ চললেও দক্ষিণ পাশের মার্কেটটি বহাল তবিয়তে আছে।
