বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউছার বলেছেন, সাংবাদিকদের অনেক প্রতিকূলতার মধ্যদিয়ে দায়িত্ব পালন করতে হয়, বিশেষ করে জেলা পর্যায়ে যারা কাজ করেন তাদের অনেক সীমাবদ্ধতা থাকে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন। তিনি গত রবিবার নরসিংদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি নরসিংদী প্রেসক্লাবকে একটি কম্পিউটার ও ১০টি চেয়ার উপহার হিসেবে দেন।
