ভারতের মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ২০ দিনের পরেও বিজেপি, শিবসেনা এনসিপি সরকার গঠন করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিন দলকেই সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি। তবে সরকার গঠনের প্রয়োজনীয় বিধায়ক জোগাড় করতে পারেনি কেউই, কেন্দ্রকে এই রিপোর্ট দেওয়ার পরেই রাজ্যে গতকাল রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। শিবসেনাকে সমর্থন নিয়ে এনসিপি ও কংগ্রেসের আলোচনা চলার মধ্যেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়। সরকার গঠনের দাবি জানাতে শিবসেনা ব্যর্থ হয়ে তিনদিন অতিরিক্ত সময় চায়। কিন্তু তা দেননি রাজ্যপাল। তারপরই সোমবার সন্ধ্যায় সরকার গঠনের জন্য এনসিপিকে আহ্বান করা হয়। আরও সময় দিতে অস্বীকার করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শিবসেনা। -এনডিটিভি
