সাইবার হামলা প্রতিহতের দাবি ব্রিটিশ লেবার পার্টির

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০০:৩৫

ব্রিটেনে বিরোধী লেবার পার্টির ওয়েবসাইটে সাইবার হামলা প্রতিহত করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দলটি জানিয়েছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই কঠোর। এজন্য হামলা চালিয়ে ক্ষতি করা সম্ভব হয়নি। তবে টাইম জানিয়েছে, দলটিকে অর্থ সহায়তা দেওয়া অনলাইন দাতাদের তালিকা প্রকাশিত হয়ে গেছে। দেশের জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। রাশিয়া এবং ব্রাজিল থেকে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবার পার্টি। —বিবিসি