ব্রিটিশ রাজনীতিতে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ক রিপোর্ট প্রকাশ না করায় সরকারের নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন। ব্রিটেন সফরে গিয়ে হিলারি বলেন, এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে ভোটারদের জানানো উচিত যে কিভাবে রাশিয়া পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক রাজনীতিতে হস্তক্ষেপ করছে। হিলারি বিবিসিকে বলেন, আগামী ডিসেম্বরে ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনের আগে এই রিপোর্ট দেখার অধিকার সব ভোটারের আছে। ব্রিটিশ সরকারের ভূমিকায় তিনি খুবই আশ্চর্য হয়েছেন বলে জানিয়েছেন। —সিএনএন
