বিনোদন রিপোর্ট
টিএম রেকর্ডসের ব্যানারে দীর্ঘদিন পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন ফুয়াদ আল মুক্তাদির। নারী শক্তিকে বিষয়বস্তু ধরে অ্যালবামটিতে গাইবেন ৬ নবীন নারী শিল্পী। তারা হলেন আনিকা, তাশফি, ফাইরুজ নাফিজা, জেফার, আশরিন ও প্রাগাতা। সম্প্রতি টিএম রেকর্ডসের কার্যালয়ে উপস্থিত হয়ে অ্যালবামটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন এই ৬ শিল্পী। সর্বশেষ ২০১২ সালে হিট ফ্যাক্টরি শিরোনামের অ্যালবাম প্রকাশ করেন ফুয়াদ। এরপর বিভিন্ন সময় সিঙ্গেল ট্র্যাক ও জিঙ্গেলের কাজ করলেও গুচ্ছগানের আয়োজন করা হয়নি দীর্ঘদিন। প্রায় ৭ বছর পর এবার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি।
