গানের সৌরভ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:৪১

বিনোদন রিপোর্ট

 

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ভীষণ ভক্ত সৌরভ। শিল্পী আর গানের প্রতি এই অনুরাগ বা শ্রদ্ধা থেকেই নিজের গানের জগতে প্রবেশ। দেশ থেকে সুদূর নিউইয়র্কে থাকলেও তাই গানটা ছাড়েননি।

পেশাগত অন্যান্য কাজের পাশাপাশি নিয়মিত গানকে সময় দিচ্ছেন সৌরভ।

নিজের গানের ক্যারিয়ার প্রসঙ্গে সৌরভ বলেন, ‘গানটা একান্তই ভালোলাগার জায়গা আমার। যদিও নিউইয়র্কের কমিউনিটিতে সব স্টেজ শো মনের মতো হয় না। তাই বেছে বেছেই প্রোগ্রাম করি। নতুন কিছু গানের পরিকল্পনা রয়েছে। আর ইউটিউবের এই যুগে যেহেতু গান মুক্তির সুযোগটা অবারিত, তাই খুব শিগগিরই নতুন কিছু গান মুক্তি পাবে।’

উল্লেখ্য, নিউইয়র্কে ডাবল আর খ্যাত রাজীবের সুরে নতুন কিছু গানের প্রকল্প চলছে। যেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতনামা শিল্পীদের সঙ্গে নিজের গানও মুক্তি পাচ্ছে।