দেশের বাজারে হালের ক্রেজ ও তরুণদের পছন্দের শীর্ষে থাকা হুয়াওয়ে নোভা থ্রি আইয়ের দাম কমিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফোনটি এখন ৩ হাজার টাকা মূল্যছাড়ে ১৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে ১ হাজার ৫০ টাকা দামের একটি ইয়ারফোন।
১২ নভেম্বর থেকে হুয়াওয়ে অনুমোদিত দেশের সব ব্র্যান্ডশপে ফোনটি কিনতে পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯৯ টাকায়। মূল্যছাড় ও উপহার মিলে চার ক্যামেরার জনপ্রিয় এ ফোনটি কিনলে ৪ হাজার ৫০ টাকা সাশ্রয় করতে পারবেন ক্রেতা।
হুয়াওয়ে কনজুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘নোভা সিরিজের ফোন সব সময়ই তরুণ ও ফ্যাশনপ্রেমীদের আকৃষ্ট করে। তাদের জন্য এ সিরিজের জনপ্রিয় ফোন নোভা থ্রি আইয়ের দাম কমানো হয়েছে। ফোনের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি ইয়ারফোন। আশা করছি, আমাদের গ্রাহকদের প্রত্যাশা পূরণ হবে।’
গত বছরের আগস্টে নোভা থ্রি আইফোনটি দেশের বাজারে আসার পর ব্যাপক সাড়া ফেলে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-সুবিধার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফটোগ্রাফির জন্য জুতসই ফোনটিতে রয়েছে ৬ দশমকি ৩ ইঞ্চি ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে।
নোভা সিরিজের জনপ্রিয় এ ফোনে ২৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সরবিশিষ্ট ফ্রন্ট এআই ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর, ১৬ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সরবিশিষ্ট রিয়ার ক্যামেরা। ফোনটির রম ১২৮ জিবি। চার জিবি র্যাম ও শক্তিশালী গেম সুট থাকার কারণে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা।
