ডায়াবেটিস

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:০১

জ্যোতির্ময় সেন

 

সকাল-সন্ধ্যা লোকটি হাঁটে

নদীতেও সাঁতার কাটে।

খাদ্যে চিনি কিংবা মিষ্টি

বাধায় তারে অনাছিষ্টি।

পেলে প্রচুর শাক ও সবজি

ডুবিয়ে খায় হাতের কবজি।

মাংস-পোলাও, বিরিয়ানি—

এসব কিছুই খায় না জানি।

খায় না চিকেন, কাবাব, পেটিস

কারণটা এর ডায়াবেটিস।